এক্সপ্রেস জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লা (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) দুপুরে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের আব্দুল মালেক মোল্লার ছেলে।
জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে গত ১৮ অক্টোবর চুয়াডাঙ্গা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরসহ ১২২ জনের নামে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৭নং এজাহারনামীয় আসামি হলেন ইশাবুল ইসলাম ওরফে মিল্টন মোল্লা। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় রবিবার দুপুরে মহেশপুর থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…