গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী সিডিউল কাস্ট (এস’সি) হাই স্কুলে আজ সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন নতুন শারীরিক শিক্ষার শিক্ষক মিঠু মিয়া।শিক্ষক মিঠু মিয়ার যোগদানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও শারীরিক শিক্ষার মান উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল বলেন,মিঠু মিয়ার যোগদানের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া ও শরীরচর্চা কর্মকাণ্ডে আরও উৎসাহিত হবে। শারীরিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়,যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে বড় ভূমিকা রাখে।
সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা আশা করি নতুন শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবেন এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
নতুন যোগদানকারী শিক্ষক মিঠু মিয়া বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করে বলেন,আমি চেষ্টা করবো শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও সুস্থ-সুন্দর মানসিকতার বিকাশ ঘটাতে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…