রাবিতে তালা ভেংগে মনোনয়নপত্র বিতরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় শাখা ছাত্রদল। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে শিক্ষার্থীরা তালা ভেঙে কোষাধ্যক্ষের কার্যালয় খুলে দেন এবং দুপুর ২টা থেকে পুনরায় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
রোববার সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। সকাল ১০টার দিকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রদল। এসময় তারা ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। ফলে মনোনয়ন সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ কয়েকজন শিক্ষার্থী মনোনয়ন ফরম নিতে গেলে ছাত্রদলের বাধার মুখে পড়েন। এসময় উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠলে সাধারণ শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিটে ছাত্রদলকে ১০ মিনিট সময় বেঁধে দেন তালা খুলে দেওয়ার জন্য। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তালা না খোলা হলে শিক্ষার্থীরা একজোট হয়ে তালা ভেঙে দেন।
তালা ভাঙার পর শিক্ষার্থীরা ছাত্রদলবিরোধী নানা স্লোগান দেন। অপরদিকে ছাত্রদল নেতাকর্মীরাও ফের অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে থাকেন। এসময় দুই পক্ষের মধ্যে পানির বোতল ও জুতা ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের মিছিল আসায়। তাদের উপস্থিতির মুখে ছাত্রদল আবারও পিছু হটে যায়।
একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা ছাত্রদলের মাইক খুলে ভাঙচুর করে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক। তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এবং নির্বাচন কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দেন।
প্রায় চার ঘণ্টা অচলাবস্থার পর দুপুর ২টা থেকে ফের শুরু হয় মনোনয়নপত্র বিতরণ। এসময় ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “সকাল থেকে নির্বাচন কমিশনের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। তারা জানিয়েছেন, কোনো একক সংগঠনের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। সব সংগঠন একসাথে প্রস্তাব করলে তা বিবেচনা করা যাবে। এছাড়া তপশিল ঘোষণার সময় প্রথমবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হয়নি, তাই তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্ভব নয়।
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago