রাণীনগরে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজের ‎২১ঘন্টা পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে পিকনিকের নৌকা থেকে নদীতে পরে নিখোঁজের প্রায় ২১ঘন্টা পর মাম্পি হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ উপজেলার ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এর আগে রোববার বেলা আড়াইটা নাগাদ নৌকা থেকে পরে নিখোঁজ হন তিনি। কিশোর মাম্পি নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।
‎রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন লিডার দোলোয়ার হোসেন নিহত মাম্পির সজনদের বরাদ দিয়ে বলেন,গত শনিবার মাম্পিসহ প্রায় ৪০জনের একটি দল নৌকা যোগে নাটোরের চলন বিল ও পাটুল এলাকায় পিকনিকে যায়। এর পর রোববার দুপুরে পিকনিক শেষে আবারো নৌকা যোগে বাড়ী ফিরছিল। এসময় বেলা আড়াইটা নাগাদ রাণীনগরের ছোট যমুনা নদীর কৃষ্ণপুর সরদারপাড়া বেরিবাঁধ এলাকায় পৌছলে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মাম্পি। পরে তাকে খোঁজা খুজি করে সন্ধান মিলাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। এর পর রাজশাহী ডুবুরি দলের সহায়তা নিয়ে রোববার সন্ধা ৭টা পর্যন্ত নদীতে খোঁজেও মাম্পির সন্ধা মেলাতে পারেনি। পরে সোমবার সকালে আবারও সন্ধানে নেমে বেলা সাড়ে ১১টা নাগাদ মরদেহ উদ্ধার করা হয়।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago