জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ১ লা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে বিকাল ৩ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ডঃ কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মো: দেলোয়ার হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, সভাপতি জাহিদ রাতুল, জাতীয়তাবাদী আদর্শের কর্মচারীদের প্রতিনিধি মোঃ মাহবুব হোসেন, জিয়া পরিষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা ইউনিটের কার্যনির্বাহী সদস্য রিয়াজ কাঞ্চন শহীদ, ডঃ আমিনুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ রাহাত মাহমুদ, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউ ট্যাব) পবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো:.ইখতিয়ার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি পক্ষ ফাসিস্টদের ছত্র ছায়ায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে । কোন কুচক্রী মহলের ষড়যন্ত্রে যাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও একাডেমির কার্যক্রম বিঘ্নিত না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন। আলোচনা শেষে দোয়া, মোনাজাত,ও তাবারক বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।
হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…
বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…
কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…