কালীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম

এক্সপ্রেস কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত গোলাম সরোয়ার মোল্লা উপজেলার পারিয়াট গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এ সময় অতর্কিতভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। তারা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন।
ঘটনারস্থলের এক দোকানী বলেন, গোলাম সরোয়ার হোসেন মোল্লা বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তার ওপর হামলা চালায়। এরা সবাই পার্শ্ববর্তী জামাল ইউনিয়নের নজরুল মোল্লার সমর্থক। আগে নজরুল মোল্লা গ্রুপের সকলে আ.লীগের রাজনীতি করলেও বর্তমানে বিএনপির একটি গ্রুপের সাথে রাজনীতি করছে তারা।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, গোলাম সরোয়ার মোল্লার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

51 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago