বগুড়ায় ক্ষুদে তিন তারকা ক্রিকেটারকে সংবর্ধনা

বগুড়া থেকে আরো তিন ক্রিকেটারকে পাচ্ছে দেশের ক্রিকেটাঙ্গন। ক্ষুদে ও নতুন তিন ক্রিকেটার হলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বায়জিদ বোস্তামি, আফ্রিদি তারিক ও আব্দুর রহমান ইরফান। তিন ক্রিকেটার এর মধ্যে বায়েজিদ বোস্তামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বায়েজিদ বগুড়ার ভিন্ন মাঠে দাপটের সঙ্গে খেলেছেন। একই দলের ক্ষুদে ক্রিকেটার আব্দুর রহমান ইরফান ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার দক্ষতা রয়েছে। আফ্রিদি তারিক লেগ স্পিনার ও ব্যাটসম্যান হিসেবে যে কোন দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করে। এই তিনজন ক্ষুদে ক্রিকেটার বগুড়া জেলার কৃতি সন্তান। রবিবার সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্ষুদে তিন ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব- ১৫ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহবায়ক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, বগুড়া জেলা ক্রিকেট কোচ রিফাত হাসান, সহকারী কোচ রাশেদ হাসান, ক্রীড়া সংগঠক দিপু, সাবেক খেলোয়াড় রুমেল প্রমুখ। জেলা প্রশাসক হোসনা আফরোজা তিন খুদে ক্রিকেটারকে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫ ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হওয়ায় অভিনন্দন জানান এবং ভালো খেলা উপহার দিয়ে বগুড়া তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় দলের অধিনায়ক বায়েজিদ বোস্তামী, আব্দুর রহমান ইরফান ও আফ্রিদি তারিককে পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রিকেট অনুশীলন করার কথাও বলেন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জানান, এর আগে বগুড়া থেকে মুশফিকুর রহীম মিতু, শাফিউল ইসলাম সুহাস, তানজিম হাসান তামিম, তৌহিদ হৃদয় জাতীয় ক্রিকেট দলে নাম লেখান। শুধু নামই লেখাননি। নিয়মিত খেলে দেশের ও জেলার জন্য সুনাম বয়ে এনেছেন। তাদের পথ ধরেই এবার হাঁটতে শুরু করেছে বগুড়ার এই তিন ক্ষুদে তারকা খেলোয়াড়। এর আগে গত জুলাই মাসে বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দুই প্রতিভাবান ক্রিকেটার উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ রায় এবং লেগ স্পিন অলরাউন্ডার শামস তৌফিক অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পায়। এছাড়া নারী জাতীয় ক্রিকেট দলে একাধিক ক্রিকেটার নিয়মিত খেলেছেন।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

28 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

39 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago