ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করলেন মহাসচিব ইউনুস আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামকে ঘোষণা করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট, ২০২৫) বিকেলে দোহারের জয়পাড়ায় দলটির থানা কার্যালয়ে এক মতবিনিময় সভা থেকে এই ঘোষণা দেন দলের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ জয়নুল আবেদীন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব ইউনুস আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারী শাহিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব ইউনুস আহমদ আসন্ন নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং এই বিজয়ের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভার শেষে জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

শহীদুল ইসলাম শরীফ, ঢাকা দক্ষিণ প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago