চুয়াডাঙ্গার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ রমজান গ্রেফতার

এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ রমজান নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৬ বোতল ফেনসিডিল।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম আজ শনিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালায় দর্শনা থানার রাঙ্গিয়ার পোতা গ্রামে। এ সময় ওই গ্রামের মোহাম্মদ রমজানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সেই সাথে তার কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রমজান এবং উদ্ধারকৃত ফেনসিডিল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago