স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার পরিচালনা কমিটি থেকে বাদ রাজনৈতিক নেতারা, আসছে প্রজ্ঞাপন

স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসার পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক নেতাদের বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী এ পদে সরকারি কর্মকর্তা কিংবা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পরিচালনা কমিটিতে রাজনৈতিক নেতাদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই তাদের সম্পূর্ণভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাবের মধ্যে আটটি দ্রুত বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি পুনর্গঠন অন্যতম। কমিশন মনে করছে, রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সচিব কমিটিতে অনুমোদনের পর চলতি সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের এই পদক্ষেপ আসছে। পাঁচটি কমিশনের দেওয়া ১২১টি প্রস্তাবের মধ্যে ১৮টি জনপ্রশাসন সংস্কার কমিশনের আওতায় রয়েছে। এর মধ্যে সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাবের একটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক নেতাদের বাদ দেওয়ার বিষয়টি।

প্রজ্ঞাপন জারি হলে এক মাসের মধ্যেই দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসার পরিচালনা পর্ষদ পুনর্গঠনের নির্দেশ দেওয়া হবে।

ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago