তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে : আমীর খসরু

আজকের বাংলাদেশে তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্ন দেখছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে আমীর খসরু বলেন, ‘এই দিনে আমাদের স্মরণ করতে হবে, যিনি ষড়যন্ত্রমূলক অবস্থায় বাংলাদেশকে রক্ষা করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে প্রত্যেক মানুষ বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই স্বীকার করছেন শহীদ জিয়া এই দেশের অবিসংবাদিত নেতা।

তিনি বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ ছিল অনন্য। তাকে কলঙ্কিত করার চেষ্টা হলেও আজকে বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া।’

তারেক রহমান প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘অনেক ষড়যন্ত্র ও বাধা-বিপত্তির মুখেও তারেক রহমান আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি জিয়াউর রহমানের দেখানো স্বপ্নই আজকের প্রজন্মকে দেখাচ্ছেন।

সমাজের সর্বস্তরের মানুষ আজকে তার নেতৃত্বে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে।’

তিনি আরো বলেন, ‘তারেক রহমান দেশের উন্নয়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা দিয়েছেন।’ তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমান বলেছেন খাল খনন করতে হবে, ৩০ কোটি গাছ লাগাতে হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। আমাদের এখন শুধু আন্দোলন নয়, জনগণের কাছে উন্নয়নের এ পরিকল্পনাও পৌঁছে দিতে হবে এবং তাদের সম্পৃক্ত করতে হবে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago