বাঘাইছড়ি মিলনপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল

দূর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সড়ক যোগাযোগ উন্নয়নের পাশাপাশি শিক্ষার প্রসারেও কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া সীমান্ত এলাকায় সেনাবাহিনী প্রতিষ্ঠিত মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রবিবার সকাল ১০টায় পরিদর্শন করেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম শামস (এনডিসি, পিএসসি)।
এসময় সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়কসহ সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম শিক্ষকদের বেতন দ্বিগুণ করার ঘোষণা দেন। পাশাপাশি বিদ্যালয়ে সৌর প্যানেল ও ফ্যানের ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি বিদ্যালয়টি জাতীয়করণের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago