চুয়াডাঙ্গার দর্শনায় বিভিন্ন অনিয়মের দায়ে হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

এক্সপ্রেস দর্শনা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিভিন্ন অনিয়মের দায়ে এক হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা বাজারে জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে আল্লাহর দান হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দামুড়হুদা উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন হোটেল, ডিম, মুদিদোকান, মুরগি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানকালে দর্শনা বাজারের মেসার্স আল্লাহর দান হোটেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মূল্য ও ওজন না লেখা এবং যথাযথভাবে মূল্য-তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকাসহ বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রতিষ্ঠানকে এর আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও তিনি তোয়াক্কা না করে আবারও বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। পরে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়াও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করে ক্যাব ও ছাত্র প্রতিনিধি এবং দর্শনা পৌরসভা। আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago