কমপ্লিট শাটডাউনে পটুয়াখালী ভার্সিটির বরিশাল ক্যাম্পাস

‎জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।
‎‎বৃহস্পতিবার(২৮ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।
‎‎আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত সাড়ে ১০ টায় একাডেমিক-১ তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
‎এ বিষয়ে ‎ডিভিএম ১৯-২০ সেশনের অর্জুন দাস বলেন,”আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেয়ায় এবং একাডেমিক কাউন্সিল গঠন না করায় আমরা পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।”
এএইচ ২০-২১ সেশনের আবু বকর সিদ্দিক বলেন,”প্রশাসন আন্দলোনরত শিক্ষার্থীদের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট পাবলিশ এবং জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করতে না পারায় আমরা এএনএসভিএম অনুষদ কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। যতদিন পর্যন্ত একাডেমিক কাউন্সিল গঠন করা না হবে আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,”অনুষদীয় লাইব্রেরী, এম্বুলেন্স সেবা, ভেটেরিনারি টিচিং হসপিটাল সহ অন্যান্য সকল জরুরি কার্যক্রম এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।”
‎‎উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতে মশাল মিছিল নিয়ে অনুষদের একাডেমিক ভবন-২ এবং সকালে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago