মেহেরপুরের গাংনীতে লেবু বিক্রেতার মরদেহ উদ্ধার

এক্সপ্রেস গাংনী
মেহেরপুরের গাংনীর হোগলবাড়িয়া উত্তরপাড়ায় আবু বকর (৭০) নামের এক লেবু বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টিম আবু বকরের বসত ঘর থেকে মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত চাদ আলীর ছেলে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, লেবু ব্যবসায়ী বিপত্নীক আবু বকর একাই নিজ বাড়িতে বসবাস করতেন। তার বড় ছেলে জিয়াউর রহমান পুলিশ অফিসার। ছোট ছেলে রতন প্রবাসী। প্রতিবেশীদের সাথে সর্বশেষ দেখা হয় গত মঙ্গলবার। তারপর আর কেউ আবু বকরকে দেখেনি। আজ বৃহস্পতিবার ওই বাড়ির পাশ দিয়ে পথচারীরা যাবার সময় বিকট গন্ধ পান। বিষয়টি প্রতিবেশীদের জানান তারা। গন্ধ পেয়ে প্রতিবেশীরা সকলেই গিয়ে দেখতে পান আবু বকরের মরদেহ তার খাটের ওপর পড়ে আছে। আত্মীয় স্বজনদের জানানোর পাশাপাশি খবর দেয়া হয় পুলিশে। খবর পেয়ে স্থানীয় কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের এসআই সহিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসআই সহিবুর রহমান জানান, মরদেহের প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে। আবু বকরের ছেলে মেয়েদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে কি কারণে আবু বকরের মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি তার আত্মীয় স্বজন ও পুলিশ।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago