চুয়াডাঙ্গায় ৪ বোতল মদসহ ডিবি পুলিশের হাতে ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গায় ৪ বোতল মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হাট কালুগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত মহাবুল মন্ডল (৩৮) ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চক রামপ্রসাদ গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্য পেয়ে শহরের পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল।

এসময় মহাবুল মন্ডলকে গতিরোধ করে তার কাছে থাকা ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক দেখানো হয়।

চুয়াডাঙ্গা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৌমিত্র সাহা জানান, আটককৃত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চুয়াডাঙ্গায় প্রবেশ করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago