যশোরে চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে বুকে ছুরিকাঘাত করে হত্যা

যশোরের মনিরামপুরে ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৫০) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চা দোকানে এ ঘটনা ঘটে। হামলাকারী ১৮-২০ বছরের এক যুবক বলে জানা গেছে।

এ সময় হামলাকারীকে ঠেকাতে গিয়ে তারেক নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত আশরাফুল ইসলাম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজহার আলী মাস্টারের ছেলে। তিনি ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

রাজগঞ্জ এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারে হবির চিড়ার মিলের সামনে একটি চায়ের দোকানে নিয়মিত সময় কাটাতেন। আজ সন্ধ্যার পর তিনি ওই চা দোকানে এসে বসেন। রাত ৯টার দিকে ১৮-২০ বছর বয়সী অপরিচিত এক যুবক হঠাৎ দোকানে ঢোকেন। ছেলেটির গতিবিধি দেখে দোকান থেকে উঠে যেতে চান আশরাফুল। এ সময় ছেলেটি আশরাফুলের বুকে ছুরিকাঘাত করেন। তাঁকে ঠেকাতে গেলে ওই দোকানে বসে থাকা তারেক নামে অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে সটকে পড়েন।

বিল্লাল হোসেন আরও বলেন, ছুরিকাঘাতে ঘটনাস্থলে আশরাফুল ইসলামের মৃত্যু হয়েছে। আহত তারেককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গেছে।

যশোর প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago