ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শেরপুর-২ আসনের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব মৃগেন হাগিদক।
সভায় প্রধান অতিথি তারেক রহমান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সাথে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে কথা বলেন।
এই সমাবেশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের জন্য তাদের নিজস্ব সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো হামলা, মামলা উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে বর্তমানে প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সামনে এসেছে।
বিকেলে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন।

সমাবেশে তারেক বলেন, বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐক্য সমন্বিত রাখার পাশাপাশি ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি দেশি-বিদেশি প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটানো হবে। নারী উদ্যোক্তাদের সুবিধা বৃদ্ধিসহ চাকরি সহজীকরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে। রেইনবোর মানে হলো সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া।

নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে। উগ্রবাদের কথা বলে তারা জাতিকে বিভক্ত করতে চায়। আমাদের দায়িত্ব হবে ঠিক যেমন ’৭১ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম করেছিলাম, আবারও একটা ভূখণ্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অধিকার প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র-বড় জাতির ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।’

প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, লেখক সঞ্জীব দ্রং, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র বর্মণ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল হাজং প্রমুখ।

সমাবেশে সমতল অঞ্চলের ১২টি জেলায় বসবাসরত ৩৪টি ভাষাভাষীর জাতিগোষ্ঠী অংশ নেয়। এ উপলক্ষে সকাল থেকেই নেতারা ময়মনসিংহে আসতে শুরু করেন। পরে বিএনপির পক্ষ থেকে নারীদের মধ্যে ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

মোঃ রোমান শেরপুর জেলা প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

56 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

1 hour ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago