বগুড়া আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহাদুজ্জামান রাহী (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত ও অপর দুই সহযোগী আহত হয়েছে। গত শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যা ৬টায় আদমদীঘি-আবাদপুকুর সড়কের পারইল লস্কর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহী আহমদীঘি উপজেলা সদরের ডালম্বা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সান্তাহার সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র। জানা যায়, গত শুক্রবার বিকেলে কলেজ ছাত্র রাহীসহ তার তিন বন্ধু মিলে একটি মোটারসাইকেল যোগে বেড়ানোর জন্য বের হয় তারা আদমদীঘি-আবাদপুকুর সড়কের পারইল লস্কর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপড় ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে গুরুতর আহত কলেজ ছাত্র আহাদুজ্জান রাহীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাপাতালে নেয়ার পথে মারা যায়। পরদিন গতকাল শনিবার বেলা ১১ টায় ডালম্বা গ্রামে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ বিষয়ে আদমদিঘী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago