ভিপি নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় গণধিকার পরিষদের বিক্ষোভ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বগুড়া জেলা গণধিকার পরিষদ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহাসিক সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ভিপি নূর, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিপি নূরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, জেলা সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসানসহ অন্যরা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

48 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago