লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় চর পোড়াগাছা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে এ সমাবেশ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রামগতি উপজেলা সেক্রেটারি মাওলানা আলী মর্তুজা
উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মাস্টার হাফিজ আহমদ
জনাব মোঃ মহিউদ্দিন
মাওলানা আব্বাস উদ্দিন মহসিন (চর পোড়াগাছা ইউনিয়ন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী)
মাস্টার আরিফ হোসেনসভাপতিত্ব করেন জনাব হেলাল উদ্দিন সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে মাওলানা আব্দুর রহিম বলেন,
> “সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনভাবেই সম্ভব নয়। প্রশাসন থেকে শুরু করে সমাজের সকল স্তরে সংস্কার আনতে হবে। ফ্যাসিবাদের মতো প্রহসনের নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না। যুবকরাই দেশের আগামী দিনের সম্পদ। অতীতে যেমন প্রতিটি আন্দোলনে তারা অবদান রেখেছে, ভবিষ্যতেও যুবকরাই পরিবর্তনের অগ্রদূত হবে ইনশাআল্লাহ।”
মাওলানা আলী মর্তুজা তাঁর বক্তব্যে বলেন,
> “শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ইসলামের ইতিহাসেও যুবকদের অবদান অনন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর গণঅভ্যুত্থান—প্রতিটি ক্ষেত্রে যুবকেরাই সামনের কাতারে ছিল। তাই আগামী বাংলাদেশের নেতৃত্বও যুবকরাই দেবে, ইনশাআল্লাহ।”
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…