নুরের উপর হামলা: রাঙামাটি বিপ্লবী ছাত্র-জনতার ক্ষোভ ও মশাল মিছিল

স্বৈরাচারবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা নুরের উপর হামলা: রাঙামাটি বিপ্লবী ছাত্র-জনতার ক্ষোভ ও মশাল মিছিল

আজ শনিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি ছাত্র-জনতার উদ্যোগে একটি বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এই মিছিলটি আয়োজন করা হয় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির সাহসী যোদ্ধা নুরুল হক নুরের উপর যৌথবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে।

মিছিলটি আলিফ মার্কেট থেকে শুরু হয়ে বনরূপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট বিল্ডিং হয়ে আবার বনরূপায় এসে সমাপ্ত হয়। ছাত্র, যুবক, শ্রমজীবী ও সাধারণ মানুষ হাতে মশাল নিয়ে স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলে।

মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন: “যৌথবাহিনীর বর্বরোচিত হামলা শুধু নুরুল হক নুরের উপর নয়, বরং এটি গোটা গণতন্ত্রকামী আন্দোলনের উপর নগ্ন আঘাত। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। হামলার দায় রাষ্ট্রকেই নিতে হবে। অন্যথায় সারাদেশে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন— রাঙামাটি সমঅধিকারের আন্দোলন এর জেলা  আহ্বায়ক কামাল উদ্দিন, বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক জুই চাকমা, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, ইসলামী ছাত্র শিবির রাবিপ্রবির সভাপতি মো: সাউবান, এনপিসির রাঙামাটির প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মো: ইমাম হোসাইন ইমু, রাঙামাটি গণঅধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান,

সমাপনী বক্তব্য রাখেন রাঙামাটি গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম.এ বাসার। তিনি বলেন, এই হামলা গোটা জনগণের উপর হামলা। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে আন্দোলনে শামিল হতে হবে। জুলাইয়ের পক্ষে সবাইকে এক হতে হবে।

মো: সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

49 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago