বকশীগঞ্জ সীমান্তে ইয়াবাসহ যুবক আটক

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে ধানুয়া কামালপুর বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে

বিজিবি সূত্র জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর বিওপির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন এক যুবককে থামানোর পর তার শরীর তল্লাশি করে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম উসমান গনি (২৮)। তিনি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের কাবিল হোসেনের ছেলে।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিজিবি আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ধানুয়া কামালপুর বিওপির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার গভীর রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা পৃথক আরেকটি অভিযানে পাথরেরচর সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে।

মোঃ শিহাব মাহমুদ বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 hour ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago