এক্সপ্রেস আলমডাঙ্গা
চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে ১৫০ পিস সরকারি ত্রাণের কম্বলসহ কুমারী ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা আবু সাঈদ পিন্টুকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুর ৩টার দিকে ত্রাণের কম্বল উদ্ধারসহ আলমডাঙ্গা থানায় গ্রেফতারকৃত পিন্টুকে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার আবু সাঈদ পিন্টু কুমারী ইউনিয়নের আব্দুল গণি বিশ^াসের ছেলে। এ ঘটনায় আলমডাঙ্গা মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আবু সাঈদ পিন্টু আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্য ও আলমডাঙ্গা পুলিশ অভিযান চালান কুমারী ইউনিয়নে। এ সময় চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে গ্রেফতার করা হয়। সেই সাথে উদ্ধার করা হয় বিগত অর্থ বছরের সরকারি ত্রাণের ১৫০ পিস কম্বল। তার বিরুদ্ধে মামলায় উল্লেখ করা হয়েছে সরকারি ত্রাণের কম্বল তিনি গরীব ও দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখেন। গতকাল ওই কম্বলগুলো কুমারী ইউনিয়ন পরিষদের নতুন বিল্ডিংয়ের নিচতলা পশ্চিম পাশের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে গতকাল আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…