বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজবাড়ী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত অ্যাড. এম.এ খালেকের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জিএস তসলিম, খোকন, মরহুম অ্যাড. এম.এ খালেকের পুত্র ও রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল প্রমুখ। পরে মরহুম এম.এ খালেকের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, মরহুম এম.এ খালেক মৃত্যুর শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সব সময় জেলার নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন। আমরা তার আত্নার মাগফেরাত কামনা করছি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…