বগুড়ার আদমদিঘীতে গোয়াল থেকে ফের ৬টি গরু চুরি

বগুড়ার আদমদিঘীতে আইন শৃংখলার চরম অবনতি হয়েছে। গত ৪ দিনের ব্যবধানে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে চোরের দল উপজেলার ডহরপুর গ্রামের মৃত হাফিজার বহমানের ছেলে আব্দুল হামিদের গোয়াল ঘরে হানা দিয়ে থেকে ৭ থেকে ৮ লক্ষ টাকা মূল্যের ৬ টি গরু চুরি করে নিয়ে গাছে গরুর মালিক আব্দুল হামিদ জানান, প্রতিদিনের নায় বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে চোরেরা বাড়ির প্রাচীর টপকে বাড়ির ভিতরে প্রবেশ করে বড় আকারের ৬টি গরু চুরি করে নিয়ে গাছে। এঘটনার পর থেকে এলাকায় আইন শৃংখলা অবনতি ঘটেছে মর্মে সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং এলাকায় চুরি ছিনতাইয়ের আতংক বিরাজ করছে। উল্লেখ্য গত রোববার দিবাগত রাতে উপজেলা সদরের শিয়ালশন গ্রামের মৃত ছামসুদ্দিনের ছেলে কীটনাশক ব্যবসায়ী রওশন আলীর গোয়াল ঘরের দেয়াল কেটে চোরেরা ১টি গরু চুরি করে নিয়ে গাছে। এব্যপারে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের ৫দিম অতিবাহিত হলেও থানা পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার করতে সক্ষম হয়নি। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনা জানার পর থেকে চুরি যাওয়া গরুগুলো উদ্ধার ও চোর সনাক্ত করতে জোর তৎপরতা চালানো হচ্ছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago