লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর আসনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেএসডি’র ভাইস চেয়ারম্যান বেগম তানিয়া ফেরদৌসি (তানিয়া রব)।
তিনি বলেন, “আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদমুক্ত। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।”
সভায় ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক জুলাই আন্দোলনের চেতনায় রাষ্ট্র কাঠামোয় বিভিন্ন শ্রেণি-পেশার অবহেলিত জনগোষ্ঠীর অংশীদারিত্ব নিশ্চিত করার দাবিতে পদযাত্রা, গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেএসডি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…