রাতপার্টিতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ বিপাশা, দেখে ফেলেছিলেন জন

বিপাশা বসু। বহুদিন পর এমন নায়িকাকে পেয়ে বলিউড একেবারে উত্তাল। তার ওপর এই বাঙালিকন্যা সাহসীও বটে। জন আব্রাহমের সঙ্গে জিসম ছবিতে পর্দায় তাঁর অন্তরঙ্গ দৃশ্য এখনো মনে পড়ে।তবে শুধু পর্দাতেও কেন, বিপাশার শরীরের ভাঁজে, বাস্তবেও কাবু হয়েছিলেন সুঠাম চেহারার জন আব্রাহাম।

অন্যদিকে জনের পেশিবহুল শরীরেও বেকাবু হয়েছিলেন বিপাশা। তাই প্রেমে পড়তেও দেরি হলো না। আর প্রেম মানেই ঝটপট লিভ ইন রিলেশন।কিন্তু তারপর হঠাৎ এমন কী হলো, যার জন্য ভাঙল এই প্রেম? শোনা যায়, মুম্বাইয়ে পৌঁছে  ছোট একটা ফ্ল্যাটেই ঠাঁই হয়েছিল বিপাশা বসুর। বিপাশা ও জন সাধ করে নিজেদের হাতেই সাজিয়ে ছিলেন সেই ফ্ল্যাট। সকাল সকাল নাকি দুজনে কফি হাতে ফ্ল্যাটের ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে নানা আলোচনায় ব্যস্ত থাকতেন। সেই ফ্ল্যাটের থেকেই মায়ানগরীতে স্ট্রাগল শুরু করেছিলেন তাঁরা।ঠিক সেই সময় পূজা ভাটের হাত ধরে আসে জিসম ছবি। বিপরীতে জন আব্রহাম।

এই ছবির শুটিং ফ্লোরেই, শুধু অভিনয়ের খাতিরেই প্রথমবার কাছে আসা। জিসম ছবির শুটিং চলতে চলতেই বন্ধুত্ব জমজমাট। ক্য়ামেরার সামনের রসায়ন, টুক করে চলে গেল ক্য়ামেরার পেছনে।শোনা গিয়েছিল, এই ছবির পরেই বিপাশা ও জন ঠিক করলেন, একসঙ্গে থাকবেন। একই ফ্ল্যাটে। অর্থাৎ দুজনেই সিদ্ধান্ত নিলেন লিভ ইন সম্পর্কে থাকার। শোনা যায়, বিয়ের প্ল্যানও করতে শুরু করেছিলেন জন ও বিপাশা। এমনকি কলকাতায় নিজের বাড়িতেও জনকে নিয়ে এসেছিলেন মা-বাবার সঙ্গে পরিচয় করাতে। তা হঠাৎ এমন কী হলো যে বিপাশাকে ভালোবেসেও, বিয়ে করলেন না নায়ক!

জনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর মূলত নিজেকে গুটিয়েই রেখেছিলেন বিপাশা। তবে বলিউডে থাকার খাতিরে মাঝে মাঝেই প্রকাশ্যে আসত, বলিউডের অন্য নায়কদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। স্বভাবতই, আঙুল উঠত বিপাশার দিকেই। তবে বিপাশার ঘনিষ্ঠ মহলের দাবি, জন নাকি কখনোই মন থেকে বিপাশাকে মানতে পারেনি। বিপাশার স্বাধীনচেতা মনকে পছন্দ করতেন না জন। অধিকার ফলাতে চাইতেন। এমনকি অনেকে দাবি করেন, বিপাশার শরীরকেই বেশি চাইতেন নায়ক, মনকে আঘাত দিতেন বেশি। তবে বিপাশা কখনই এসব সামনে আনেননি। উলটে নানা সাক্ষাৎকারে বলেছেন, বন্ধুত্ব ছিল, কিন্তু জনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কুৎসিত।

অন্যদিকে জনের ঘনিষ্ঠমহলের কাছে, বিপাশার সঙ্গে সম্পর্কে জন খুবই সিরিয়াস ছিলেন। তবে বিপাশাই নাকি অন্য পুরুষদের দেখে আগ্রহী হতেন। শোনা যায়, বিপাশা ও জনের মাঝখানে এসে পড়েছিলেন আরেক মডেল-নায়ক ডিনো মরিয়া। গুঞ্জনে রয়েছে, জন নাকি এক রাতের পার্টিতে ডিনো মরিয়ার সঙ্গে বিপাশাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। আর তারপরেই বিপাশাকে ছেড়ে দেওয়ার চরম সিদ্ধান্ত নেন।

আবার শোনা যায়, বিপাশাকে কিছু না জানিয়েই নাকি ব্যাংক ম্যানেজার প্রিয়াকে গোপনে বিয়ে করেছিলেন জন। সেই প্রিয়ার জন্যই নাকি বিপাশা ছাড়েন তিনি। তবে এসব রটলেও, বিপাশা বা জন কেউ এই ব্রেকআপের আসল কারণ নিয়ে মুখ খোলেননি কখনো।

তবে এখন সময় গড়িয়েছে। বিপাশাও তাঁর সংসারে ব্যস্ত। অন্যদিকে, জন আব্রাহমও। বিপাশা বিয়ে করলেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। আর জন বিয়ে করলেন ব্যাংক ম্যানেজার প্রিয়াকে।

বিনোদন ডেস্ক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

32 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

43 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago