গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারককে লাঞ্ছিত

এক্সপ্রেস গাংনী
আদালতের একটি নারী নির্যাতন মামলার তদন্ত চলাকালীন সময়ে লাঞ্ছিত হয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার নেপথ্য ও সিসিটিভির ফুটেজ রেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক জানান, মেহেরপুর মোকাম নারী ও শিশু নির্যাতন মন ট্রাইব্যুনাল পিটিশন মামলা নং- ১০৮/২০২৪ তন্তের জন্য তার কাছে দেয়া হয়। সোমবার দুপুরে মামলাটির শুনানীর জন্য বাদী বিবাদীকে হাজির হতে বলা হয়। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে শিক্ষা অফিসের বাইরে বাদী ও বিবাদী পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। এক পর্যায়ে কয়েকজন যুবক তার প্রতি রাগান্বিত হয়ে মোবাইল ফোনটি কেড়ে নেয় ও লাঞ্ছিত করে। এতে প্রতিবাদ করেন অফিস সহকারী তোফাজ্জেল হোসেন। এসময় তোফাজ্জেল হোসেনকেও লাঞ্ছিত করে যুবকেরা। ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার ও মেহেরপুর সেনাবাহিনীকে অবহিত করেন শিক্ষা অফিসার হোসনে মোবারক। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। এর আগেই সটকে পড়ে ওই যুবকেরা। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থলে আসেন ও বিস্তারিত শোনেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, তিনি বিস্তারিত ঘটনাটি শুনেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ও ঘটনাটির তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago