রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন কেন্দ্র কমিটির সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রচার-প্রচারণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রাস্তার হাট আলীম মাদ্রাসা প্রাঙ্গণে নির্বাচন কেন্দ্র কমিটির সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি পদপ্রার্থী এ আর হাফিজুল্লাহ।

তিনি বলেন,

> “আগামী নির্বাচনে যেন দেশের শত্রু, জনগণের শত্রু, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা দুষ্কৃতকারীরা ক্ষমতায় আসতে না পারে—সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শাহাদাত হোসেন, রামগতি-কমলনগর আসন পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, রামগতি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম, উপজেলা সেক্রেটারি আলী মুর্তজা, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি একরামুল হক, সেক্রেটারি মো. জাবের হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago