কক্সবাজার ১লা সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

আগামী ১ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। এদিন বিকাল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী পেকুয়ার বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। এতে জেলার নয়টি উপজেলা ফুটবল দল অংশ নিবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় স্টেডিয়ামের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন। তিনি বলেন, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হল রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া, ঈদগাঁও ও কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। নয়টি দলকে দু’গ্রুপে বিভক্ত করে নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অধিক জনপ্রিয় করতে, সর্বোপরি দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় তিনজন করে বিদেশী ফুটবলার খেলার সুযোগ থাকছে। প্রত্যেক উপজেলা দল প্রতি খেলায় দশ হাজার টাকা ছাড়াও চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে নগদ ৫০ হাজার টাকা ও রানারআপ দল ট্রফির সাথে ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। গ্যালারীতে টিকেটের মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. আবু হানিফ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও স্পন্সরকারী প্রতিষ্ঠান কিং ফিশারের স্বত্বাধিকারী সরওয়ার রোমন, ওমর শরীফ শিবলী, এম আর মাহবুব, মাসুদ আলম, রিদুয়ানুল হক, মিডিয়া কমিটির সদস্য ছৈয়দ আলম, ইমাম খাইর, আজিজ রাসেল প্রমূখ।

জাওয়ান উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

29 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

39 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago