জামালপুরের বকশীগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া ২৪ টি মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বকশীগঞ্জ থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন মালিকের নিকট মোবাইল ফোন গুলো হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত মোবাইল হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। এসময় বকশীগঞ্জ থানার এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরীমূলে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেন এএসআই মোস্তাক আহমেদ ও এএসআই আবদুল জলিল। উদ্ধার হওয়া মোবাইল গুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ।
মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকরা।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…