ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ডিবিসি নিউজে প্রচারিত একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী লক্ষ্মীপুরের শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ী মোঃ জাহিদ হাসান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মোড় রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়  তিনি বলেন, ডিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে তাকে চন্ডিপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রুবেলের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ তার সঙ্গে ওই ব্যক্তির কোনো পরিচয় বা সম্পর্ক নেই।
তিনি অভিযোগ করে বলেন, “আমি বিগত সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। ছয়বার কারাভোগ করেছি, ১৫ মাস জেলে থেকেছি। জেলে থাকাকালীন আমার বাবাকে হারিয়েছি। এতকিছুর পরও আমাকে আওয়ামী সন্ত্রাসী রুবেলের সঙ্গে জড়ানো হাস্যকর ও ষড়যন্ত্রমূলক।”
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান জানান, টিবি হাসপাতাল সংক্রান্ত একটি মামলার জেরে চলতি মাসের ৫ আগস্ট তালা লাগানোর ঘটনায় রাজপাড়া থানা জামায়াতের পক্ষ থেকে তাকে সেখানে পাঠানো হয়েছিল। তিনি গিয়ে দখলমুক্ত করতে সহায়তা করেন এবং উপস্থিত সবাইকে জানান—বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান, আদালতের রায়ই চূড়ান্ত হবে।
তিনি আরও দাবি করেন, কিছু চাঁদাবাজদের স্বার্থে ও বিশেষ সুবিধা নিয়ে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে।
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান ঘোষণা দেন, তিনি এ ঘটনায় শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago