সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হোসেনপুর লাল মসজিদের খতিব ও ইমাম বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোস্তফা মাহমুদ ও মুয়াজ্জিন মাওলানা হাফিজুর রহমানকে মসজিদের খেদমত থেকে জোরপূর্বক বাদ দেওয়ায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারী মুহাম্মাদ জাহিদুল ইসলাম যৌথভাবে বিবৃতি দিয়েছেন।
২৭ আগস্ট বুধবার,বিকেল যৌথ বিবৃতিতে তারা বলেন, বিগত ১৪ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে ঐতিহ্যবাহী এই মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করে আসছেন মাওলানা মোস্তফা মাহমুদ। তার জুমার খুৎবা ও আলোচনা শোনার জন্য সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে শুক্রবারে মসজিদ ভরে যায়। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও সময়োপযোগী আলোচনা রাখার কারণে তিনি ঐসময়ের সরকারের পেটুয়া বাহিনীর রোষানলে পরে অনেকবার কারাবরণ করেছেন। তারপরও তিনি তার ধারাবাহিক আলোচনা অব্যাহত রেখেছিলেন। অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট সরকারের পতনের বছর প্রেরনের আগেই আরো একটি দল ক্ষমতার যাবার মোহে মাওলানা মোস্তফা মাহমুদের কোরআনের ধারাবাহিক আলোচনাকে তার প্রতিবন্ধকতা মনে করে মসজিদ কমিটিকে দিয়ে জোর পূর্বক ইমাম ও মুয়াজ্জিন কে দায়ীত্ব পালন থেকে অব্যাহতি দিয়েছেন।
নেতৃবৃন্দ এই হীন কাজের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। সেই সাথে তারা বলেন যে, বাংলাদেশে আগামী নির্বাচনের যখন ব্যাপক আবহ প্রবাহমান সেই সময়ে এমন একজন ইসলামী চিন্তাবিদ কে তার দ্বীনি খেদমত থেকে বিরত রাখা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন করবে। আমরা আরো লক্ষ্য করছি যে, খতিব সাহেবের ভক্ত-অনুরক্ত ব্যক্তিবর্গের বাসা বাড়ীতে গিয়ে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে যা অত্যন্ত নিন্দীয়। আমরা এমন আচরণের পরিবর্তে পারস্পারিক সহনশীলতার সাথে সহাবস্থানের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অনুরোধ করছি।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগীয় সেক্রেটারি মোঃ শহীদুল ইসলাম এই বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…