জুলাই গণঅভ্যুত্থানের কারনে নতুন রাজনীতির দিগন্ত উন্মোচিত: লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তানিয়া রব
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা জেএসডি আয়োজিত জুলাই-আগস্টের শহীদদের স্মরণসভা এবং ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ে ৫ আগস্টকে ফ্যাসিবাদ বিরোধী দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়ে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেএসডির সহ-সভাপতি ও রামগতি–কমলনগর ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তানিয়া রব বলেন—
“জনগণ ইতোমধ্যেই অকার্যকর শাসন কাঠামোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। এই জাগরণ ও বিদ্রোহের মধ্য দিয়ে জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা। জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক রক্তাক্ত সংগ্রাম গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই সংগ্রামের মাধ্যমে ন্যায়ভিত্তিক শাসন, জবাবদিহিতা, সমঅধিকার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে—যা আগামী দিনে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করবে।”
গণমিছিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, জনাব ইকবাল হোসেন, জেএসডি সমর্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দিন বিজয় এবং সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম,মাস্টার আলতাফ হোসেন,উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল
যুগ্ম আহ্বায়ক শিব্বির দেওয়ান,মোখলেছুর রহমান ধনু ।
সামগ্রিকভাবে এই গণসমাবেশে নতুন রাজনীতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, যা আগামী দিনের গণতান্ত্রিক ও অংশীদারিত্বমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার বহন করে।