এক্সপ্রেস প্রতিবেদক
চুয়াডাঙ্গা স্টেশন সংলগ্ন রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় যাত্রীরা ও ছাত্র-ছাত্রীরা। ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটির রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে আটকে রেখে তারা এ বিক্ষোভ চালান।
বিক্ষোভকারীদের অভিযোগ, খুলনা থেকে ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে চুয়াডাঙ্গা স্টেশন ছাড়াই যশোর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে। এতে করে ঝিনাইদহ, মেহেরপুরসহ আশেপাশের জেলার যাত্রীরা রেলসেবা থেকে বঞ্চিত হবেন।
বিক্ষোভে অংশ নেয়া সাকিব আল হাসান বলেন, ‘আমরা এই রুট পরিবর্তন হতে দেব না। যদি আমাদের দাবি না মানা হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটির আগমনের সময় যাত্রীরা ১০ মিনিট ধরে ট্রেনটি আটকে রাখেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিক্ষোভকারীরা ট্রেনটি ছাড়ার জন্য রাজি হন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…