বাউফলে নিজের সন্তানকে হত্যা করে খালে ভাসিয়ে দিলো মা

পটুয়াখালীর বাউফ‌লে পর‌কিয়ার জে‌রে ঊর্মী হত‌্যার ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে রহস‌্য উদঘাটন ক‌রে‌ছে পু‌লিশ। গতকাল মঙ্গলবার রা‌তে বাবা, মা ও দুলাভাইকে গ্রেপ্তার ক‌রে‌ পু‌লিশ। জিজ্ঞাসাবা‌দে স্বীকা‌রো‌ক্তি দেয়ার পর সকা‌লে তা‌দের‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হয়।

পু‌লিশ সূ‌ত্রে জানা‌গে‌ছে, গত ২১ আগষ্ট রাত দেড়টার দি‌কে নি‌খোজ নাটক ক‌রে ঊর্মীর প‌রিবার। প‌রে ২‌দিন পর শ‌নিবার সকাল ৮টায় পা‌শের কুম্ভখালী খাল থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মে‌য়ের বাবা নজরুল ইসলাম বাদী হ‌য়ে একই দিন রা‌তে বাউফল থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন। কিন্তু পু‌লিশি নজ‌রে থা‌কেন মে‌য়ের মা আমেনা বেগম, বাবা নজরুল বয়া‌তি ও দুলাভাই কামাল হো‌সেন (৩২)। অব‌শে‌ষে ঘটনার ৭দিন পর রহস‌্য উদঘাটন কর‌তে সক্ষম হয় পু‌লিশ। গতকাল মঙ্গলবার রাত তা‌দে‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য তিন জন‌কে আটক ক‌রে জিজ্ঞাসাবাদ কর‌লে ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ওই তিন ব‌্যক্তি। প‌রে বুধবার সকা‌লে তা‌দের ৩ জন‌কে জেল হাজ‌তে প্রেরণ করা হয়।

মায়ের পর‌কিয়া সম্পর্ক দেখে ফেলেন মেয়ে ঊর্মী। প‌রে রাত দেড়টার দি‌কে মা আমেনা বেগম, বাবা নজরুল ও দুলাভাই কামাল মি‌লে ঊর্মী‌কে ব‌্যাপক মারধর ক‌রেন। একপর্যা‌য়ে গলা‌পি‌টে হত‌্যা করা হয় উর্মী‌কে পা‌শের নদী‌তে ফে‌লে দেয়া হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আকতারুজ্জামান সরকার ব‌লেন, ঘটনার পর থে‌কে ওই তিনজনই আমা‌দের স‌ন্দেহের তা‌লিকায় ছি‌লেন। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তারা দায় স্বীকার ক‌রে‌ছেন।

মোঃ জসীম উদ্দিন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago