রাঙামাটিতে সংবাদকর্মীকে হুমকির ঘটনায় কোতোয়ালি থানায় হাজির হয়ে ওই গণমাধ্যমকর্মী একটি সাধারণ ডায়েরি (দাখিল) করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি কোতোয়ালি থানায় হাজির হয়ে এই সাধারণ ডায়েরি (জিডি নং- ১৪৬৬) করেন, রুপান্তর বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি এসএম জাহাঙ্গীর আলম।
সাধারণ ডায়েরিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, রাঙামাটির কে কে রায় সড়ক এলাকায় তার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান মাদার্স টেলিকম এ বসে থাকাকালীল একজন অপরিচিত লোক এসে আমার নাম জিজ্ঞাসা করে। এসময় সে তার নাম বলেন। এসময় ওই অজ্ঞাত লোক তাকে “উল্টা পাল্টা নিউজ কর? বিষয়টা ঠিক না। তোমাকে পরে দেখে নেবো” বলে স্থান ত্যাগ করে।
এঘটনায় ওই সাংবাদিক এই কথোপকথন কে হুমকি বলে ধারণা করছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে থানায় হাজির হয়ে জিডি করেছেন বলে জানায় কোতোয়ালি থানার ওসি মো. মোহাম্মদ সাহেদ উদ্দিন।
উল্লেখ্য, এঘটনার ২দিন আগে স্থানীয় এক আবাসিক হোটেলের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন করেন তিনি। এমনটা দাবি করে এই গণমাধ্যম কর্মী জানান এই ঘটনায় কেউ তাকে হুমকি দিতে পারে বলেও জানায় তিনি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…