ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়েছে। আজ বুধবার ২৭ আগস্ট, ২০২৫, সকালে দোহার পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে দোহার পৌরসভা, দোহার উপজেলা প্রশাসন, দোহার থানা এবং দোহার ফায়ার সার্ভিস যৌথভাবে সহযোগিতা করে।
দীর্ঘদিন ধরে জয়পাড়া বাজারের ফুটপাতে কাঁচামাল বিক্রেতারা অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলেন। এই অভিযানের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হয় এবং তাদেরকে জয়পাড়া তোহা বাজারে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিফগাত উল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশীদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, এবং জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…