বগুড়া আদমদীঘিতে জব্দ করা হাজার বস্তা চোরাই সারের নিলাম সম্পন্ন

বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে জব্দ করা এক হাজার ৭০ বস্তা চোরাই রাসায়নিক সারের নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিলাম থেকে প্রাপ্ত ১১ ল¶াধিক টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জানা গেছে, উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজার এলাকার মেসার্স রাফি ট্রেডার্স নামক কীটনাশক ও খুচরা সার ব্যবসায়ী হাজী আশরাফ আলী মৃধা দীর্ঘ দিন ধরে গোপন গুদামে বিপুল পরিমাণ চোরাই সার মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে গত মঙ্গলবার বিকালে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় পাচার করার জন্য ট্রাক বোঝাইরত অবস্থায় দুই শত ৪৫ বস্তা এমওপি এবং গোপন গুদাম থেকে আট শত ২৫ বস্তা তিন প্রকারের মোট এক হাজার ৭০ বস্তা রাসায়নিক সার জব্দ করেন। এসময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রবিউল ইসলাম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে যৌথ বাহিনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যা ছয়টায় উপজেলা চত্বরে, জব্দ কৃত দুই শত ৪৫ বস্তা এমওপি সার প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়। এরপর গতকাল (২৭ আগস্ট) বুধবার বেলা সাড়ে ১১ টায় মুরইল বাজারে সিলগালা করা গুদামের সামনে অবশিষ্ট পাঁচ শত ৫৫ বস্তা এমওপি, এক শত ৭০ বস্তা ডিএপি এবং এক শত বস্তা টিএসপি সার প্রকাশ্য নিলাম ডাকের আয়োজন করে উপজেলা প্রসাশন। কৃষি বিভাগ ও যৌথ বাহিনীর সহায়তায় নিলাম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমদা সুলতানা। নিলামে বিসিআইসি ও বিএডিসির স্থানীয় পাঁচ ডিলার অংশ গ্রহন করে। দুই দিনের নিলামে এক হাজার ৭০ বস্তা তিন প্রকারের রাসায়নিক সার কিনে নেয় মেসার্স মঙ্গল চন্দ্র সাহা, মেসার্স মির্জামল বিশ্বেশ্বর লাল এবং মাহবুব আলম ট্রেডার্স। নিলাম থেকে প্রাপ্ত মোট ১১ লাখ আট হাজার এক শত ৬০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago