বাংলাদেশ টেলিভিশনে শিশু ও কিশোর-কিশোরীদের নিয়ে জনপ্রিয় অনুষ্ঠান “নতুন কুঁড়ি–২০২৫” সম্প্রচার উপলক্ষে ঝালকাঠিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা তথ্য অফিসার লেলিন বালার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিনুর আলম, কালচারাল অফিসার কামরুজ্জামান।
তথ্য অফিসার লেলিন বালা জানান, ‘নতুন কুঁড়ি-২০২৫’ এ বরিশাল অঞ্চল-১ এর অন্তর্ভুক্ত ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালের অডিশন হবে বরিশালে। অভিনয়, আবৃত্তি, গল্পবলা, নৃত্য, গান ও হামদ-না’তসহ মোট ৯টি বিভাগে ৬–১৫ বছর বয়সী ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। আবেদন চলবে ১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিটিভির ওয়েবসাইটে গুগল ফর্ম পূরণ করে বা ডাক/ ই-মেইলের মাধ্যমে বিনামূল্যে আবেদন করা যাবে।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,
সংস্কৃতি হলো একটি জাতির প্রাণ। যে জাতি সংস্কৃতিতে এগিয়ে থাকে, সে জাতি সব ক্ষেত্রেই উন্নত হয়। দীর্ঘ বিরতির পর দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম নতুন কুড়িঁ শুরু হতে যাচ্ছে। এ আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম, সংস্কৃতি ও শিল্পচর্চায় অনুপ্রাণিত করবে। আমাদের শিশু-কিশোরদের গান, কবিতা, আবৃত্তি, নাটকসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এতে তারা সুন্দরভাবে বেড়ে উঠবে, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে উঠবে। ‘নতুন কুঁড়ি’র মতো আয়োজন শুধু প্রতিভা প্রকাশের সুযোগই নয়, বরং আমাদের সমাজ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি। আমি আশা করি, ঝালকাঠির স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেবে এবং আমরা সেরা দশে জায়গা করে নেব।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…