বগুড়া সান্তাহারে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার; ১টি প্রাইভেট কার জব্দ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশন রোডে পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ির পুলিশ। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে একটি পাইভেট কারে মাদকের বড় চালান যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তর গ্রামের মোতালেব হোসেনের ছেলে আঃ মজিদ (২৭)। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান ওই দুই মাদক কারবারির  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago