দশমিনায় অসুস্থ রোগীর চিকিৎসায় জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠনের আর্থিক সহায়তা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে জনতার কল্যাণে বাংলাদেশ মানবিক সংগঠন।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরা ৫নং ওয়ার্ডের মীরমদন গ্রামের সরদার বাড়িতে গিয়ে অসুস্থ বাবুল সরদারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

দীর্ঘ দুই বছর পাঁচ মাস ধরে শয্যাশায়ী বাবুল সরদার একসময় পেশায় অটোরিকশা চালক ছিলেন। আর্থিক সহায়তা পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আপনাদের সহযোগিতা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। দোয়া ছাড়া আপনাদের সংগঠনের জন্য আমার দেওয়ার কিছু নেই। আমি দোয়া করি যেন সংগঠনটি আরও এগিয়ে যায় ও এভাবেই অসহায় মানুষর পাশে দাড়াতে পারেন ।”

সংগঠনের সভাপতি রিয়াজ আলাদার বলেন, “আমাদের সংগঠন থেকে এই প্রথম কোনো অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের জন্য কাজ করতে চাই। সমাজের যেকোনো অসহায় পরিবার বা অসুস্থ রোগীর পাশে সবসময় মানবিক সংগঠনকে পাওয়া যাবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তাজিবউল আহসান আবির , প্রচার-প্রকাশনা বিষয়ক মো. রাকিবুজ্জামান রাকিব ও কৃষি ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন মৃধাসহ প্রমুখ।

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago