ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় দুদক ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলার বেনীপুর হাইস্কুল অডিটোরিয়ামে।
“তারুণ্যের শক্তিই একমাত্র পারে বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে” শীর্ষক এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. জামিল রশিদ।
মো. বিপ্লব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা তাদের চর্চা ও মেধা প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করেন। এতে বেনীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
স্থানীয় সুধীজনরা শিক্ষার্থীদের মাঝে এই ধরনের বিতর্ক প্রতিযোগিতাকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এতে পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ববোধও বাড়বে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…