নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের

নিউইয়র্কে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করেছেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা চালানো হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে স্থানীয় সময় রোববার সন্ধায় এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট অফিস।

প্রধান অতিথি হিসেবে সেই অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে।

মাহফুজ আলম ঢোকার সময় কনস্যুলেট অফিসের সামনে আওয়ামী লীগের পতাকা হাতে, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কর্মী ও সমর্থক বিক্ষোভ করেন।

এ সময় মাহফুজ আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। এছাড়া হামলা চালিয়ে কনস্যুলেট ভবনের কাচের দরজাও ভেঙে ফেলেন।

ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে তারা মাহফুজ আলমের উদ্দেশে ডিম ছোড়েন। কনস্যুলেট ভবনের কাচের দরজায় একজনকে লাথি দিতে দেখা যায়। কাচ ফেটে চৌচির হয়ে যায়। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কনস্যুলেট অফিসসংলগ্ন আলমা করপোরেট প্লাজা নামের একটি ভবনের নিচতলায় মাহফুজ আলম অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বাইরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন।

পুলিশ সদস্যরা ছুটে এসে আক্রমণকারীদের সরিয়ে দেন। এরপর তারা ভবনের বাইরে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’, ‘স্টেপ ডাউন’ বলে চিৎকার করে স্লোগান দিতে থাকেন।

রাষ্ট্রীয় সফরে মাহফুজ আলম আগামী ২৭ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকবেন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago