টাঙ্গাইলের কালিহাতীতে মাদক মামলায় ১০ বছর করে সাজাপ্রাপ্ত পলাতক দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বল্লা বড়বাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বল্লা এলাকার মোহাম্মদ আলীর দুই ছেলে মফিজুর রহমান (৪৫) ও শফিকুল ইসলাম (৪২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১৭ সালে একটি মাদক মামলা দায়ের হয়।
সেই মামলায় ২০২৩ সালে আদালত তাদেরকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করেন। এর পর থেকেই পলাতক ছিলেন তারা। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে একই দিন দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…