রাজধানীর গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

রাজধানীর গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ও জনতা ধাওয়া দেয়। পালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।

এ সময় উপস্থিত জনতা ও টহলরত পুলিশ একযোগে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। সে সময় তিনজনকে পুলিশ হাতেনাতে আটক করে।

মতিঝিল জোনের এডিসি মো. রেজওয়ান বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, ২০ থেকে ২৫ জন লোক নারায়ণগঞ্জ থেকে হকি স্টেডিয়াম এলাকায় জড়ো হয়। সেখানে অবস্থান নিয়ে তারা ছদ্মবেশ ধারণ করে স্লোগান দিতে থাকে।

মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা অন্য সংগঠনের লোকজন।

তিনি বলেন, একপর্যায়ে তারা আওয়ামী লীগের পক্ষে ‘জয়বাংলা’ স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। সে সময় অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এডিসি রেজওয়ান আরো জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago