পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ ও পাকিস্তান একমত হয়েছে। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়।
রোববার ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, “৫৪ বছরের সমস্যা এক দিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। তবে একটি বিষয়ে অগ্রগতি হয়েছে, যা ইতিবাচক হিসেবে ধরা যেতে পারে। দুই পক্ষ একমত হয়েছে যে, দ্বিপাক্ষিক সম্পর্ককে সুষ্ঠুভাবে এগিয়ে নিতে কিছু বিষয় পেছনে ফেলে সামনে এগোতে হবে।”
উপদেষ্টা আরও বলেন, “অমীমাংসিত বিষয়ে দুই দেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে। আমরা চাই এসব বিষয়ে আলোচনা করে সমাধান করা হোক, যাতে সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধা না হয়ে দাঁড়ায়।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একাত্তর ইস্যুতে পূর্ববর্তী সমাধান—১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি ও ২০০২ সালের পাকিস্তানি প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের দুঃখ প্রকাশ—বাংলাদেশ কি একমত তা জানতে চেয়েছিলেন। জবাবে তৌহিদ হোসেন বলেন, “একমত নই। আমাদের অবস্থান স্পষ্ট; আমরা চাই হিসাবপত্র হোক, গণহত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করা হোক, আটকেপড়া মানুষগুলো ফেরত দেওয়া হোক।”
তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সঙ্গে সিরিজ বৈঠক হচ্ছে, কিন্তু এটি চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের কারণে নয়। “আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য নয়, স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এগোচ্ছি। পূর্বের সরকারের সময় সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। আমরা চাই স্বাভাবিক ও সমন্বিত সম্পর্ক।”
বৈঠকের পর বাংলাদেশ ও পাকিস্তান এক চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…