বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিআরে (আনুপাতিক প্রতিনিধিত্ব) গণতন্ত্র নেই। কেউ কেউ এখনও পিআর-পিআর বলে চিৎকার করছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, তাদের উদ্দেশ্য হচ্ছে পিআর-পিআর করে যদি কিছু পায়। যারা চিৎকার করছেন আপনারা আসুন, আলোচনা করি, কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়।
তিনি বলেন, পিআরের ভাষা হচ্ছে—মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না। গণতন্ত্র হচ্ছে, মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার আমলে রাজনীতি ছিল কারাগারে, রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে, রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে। সাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে কবর দিয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগকে ‘মাফিয়া-ফ্যাসিস্ট-সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা মরিয়া প্রমাণ করলেন তিনি ভারতের লোক। আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা এই দেশের রাজনৈতিক কোনো শক্তি ছিল না।
আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে। নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা হবে, ইনশাআল্লাহ। আপনারা এখন প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।
প্রায় ৫ বছর পর চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নসহ আরও অনেকে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…