কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকার একটি কারখানায় চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ সায়েম (২৪) নামের এক যুবককে হাত-পা বেঁধে গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে সায়েমের বাবা মো. আমিনুল ইসলাম অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। আজ শনিবার বিকালে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।
গণপিটুনিতে নিহত মোহাম্মদ সায়েম রংপুরের কাউনিয়া উপজেলার সনাতন গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।
তার বাবা পেশায় একজন রিকশাচালক। বর্তমানে তিনি ১১ বছর বয়সী ছোট মেয়ে আফসানা আক্তার নিয়ে কুমিল্লা শহরতলির দিদার মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম বিসিক, অশোকতলা এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই করতেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কয়েক দিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।
গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বিসিক শিল্পনগরীর জান্নাতুল ফুড প্রোডাক্টস নামে একটি কারখানায় উৎপাদিত শনপাপড়ি খেতে গিয়ে সেখানে চাঁদা দাবি করেন সায়েম। পরে স্থানীয়রা উত্তেজিত জনতা ও ফ্যাক্টরির লোকজন সায়েমকে আটক করে হাত-পা বেঁধে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, গণপিটুনিতে নিহত সায়েমের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৪৫ থেকে ৫০ জনকে আসামি করা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সবাই গণপিটুনিতে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযানে চলমান রয়েছে বলে জানান তিনি।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…